দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুতের তারে গাছ পড়ে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়লগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ক্রোড়লগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)।
স্থানীয়রা জানান, গোলাম মওলা দীর্ঘদিন ধরে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার সকালে তিনি আজিম উদ্দিনকে সঙ্গে নিয়ে একটি গাছ কাটতে যান। একপর্যায়ে গাছটি পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে। পরে গাছটি সরানোর সময় তারা বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই